Monday, June 22, 2026

কৃষ্ণপুর স্টেশনে বিক্ষোভের আগুনে পুড়ল ৫টি ট্রেন 

Date:

Share post:

এনআরসি, সিএএ-র বিরোধিতায় অশান্তি থামছে না মুর্শিদাবাদে। শুক্রবার, বেলডাঙায় বিক্ষোভের পর এদিন, নিমতিতা, সুতি সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন হয়। এর মারাত্মক আকার নেয় বিকেলে কৃষ্ণপুর স্টেশনে। সেখানে পরপর ট্রেনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।  আগুন ধরিয়ে দেওয়া হয় লালগোলা প্যাসেঞ্জার, লালগোলা ডেমু, হাজারদুয়ারি এক্সপ্রেস-সহ ৫টি ট্রেনে।

অবরোধের জেরে কৃষ্ণপুর স্টেশনেই দাঁড়িয়ে ছিল ৫টি ট্রেন। বিক্ষোভ চলায় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। বিকেলে কয়েকশো বিক্ষোভকারীরা কৃষ্ণপুর স্টেশনে ভাঙচুর শুরু করে। অভিযোগ, নিরাপত্তারক্ষীরা আতঙ্কে স্টেশন ছেড়ে চলে যান। ফলে বিকেল পাঁচটা নাগাদ কৃষ্ণপুর স্টেশনে একের পর এক ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...