Sunday, March 1, 2026

NRC-CAA নিয়ে পিছনদিকে হাঁটা শুরু করেছে বঙ্গ-বিজেপি

Date:

Share post:

NRC-CAA-র প্রতিবাদে অসম,ত্রিপুরার পর বাংলাতেও বিজেপি–‌র বিরুদ্ধে সুর চড়াচ্ছেন সাধারণ মানুষ। তা টের পেয়েই এবার পিছনদিকে হাঁটা শুরু করলেন বঙ্গ-বিজেপির নেতারা! শুরু করলেন ঢোঁক গেলার পর্ব৷ নিজেদের দায় কার্যত ঝেড়ে ফেলে শিলিগুড়িতে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “অসমে আমরা NRC নিয়ে যাইনি, সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের সরকার করছে। এই কাজ করতে গিয়ে ভুলত্রুটি হচ্ছে। তা আমাদের সরকারও করেছে।” দিলীপবাবুর এই মন্তব্যের প্রেক্ষিতে বাংলার রাজনৈতিক মহলের বক্তব্য, এভাবে দায় ঝেড়ে ফেলে পরিস্থিতি সামাল দিতে চাইছেন বিজেপি–‌র রাজ্য সভাপতি।

পাশাপাশি দিলীপ ঘোষ এ রাজ্যের অশান্তির দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপিয়ে বলেছেন, “NRC নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। এখানে তো কারও নাক কাটা যায়নি, তাহলে এতকিছু হচ্ছে কেন?‌ সরকারই বা কোনও পদক্ষেপ নিচ্ছে না কেন ?” এরপরই দিলীপবাবুকে প্রশ্ন করা হয়, অসম বা ত্রিপুরার বিজেপি সরকারই বা নীরবকেন? কী করছে ওই দুই সরকার ? এ প্রশ্নে পাশ কাটিয়ে বলেছেন, “সেখানে উত্তেজনা ছিল এখন কমে গেছে। ওখানে টায়ার জ্বালিয়ে আন্দোলন করছে, এটা হতে পারে। কিন্তু এখানে তো গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এখানকার পরিস্থিতির রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হবে। রিপোর্ট দেবেন রাজ্যপালও।”

আরও পড়ুন-গরচা-খুনে পরতে পরতে কিসসা, মেয়ের প্রেমিকই মায়ের ‘হার্ট বিট’

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতে কত বাড়ছে তেলের দাম

পশ্চিম এশিয়া সংঘাতের (Middle East Conflict) মধ্যে ফের ঊর্ধ্বমুখী তেলের দাম (Oil Price Surge)। শনিবার রাতে আমেরিকা-ইজরায়েলের যৌথ...

জাতীয় দলে জার্সিতে দেখা যাবে আকিবকে? সংবর্ধনার আগে মুখ খুললেন বোর্ড সভাপতি

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) ঐতিহাসিক রঞ্জি ট্রফি জয়ের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন পেসার আকিব নবি (Akib...

নাগপুরের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, উদ্ধারকাজে NDRF-সহ একাধিক দল

বিস্ফোরক তৈরির কারখানাতেই ভয়াবহ বিস্ফোরণ। মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) জেলার রাউলগাঁও গ্রামে বিস্ফোরণের (explosion) জেরে কার্যত মৃত্যুমিছিল। দুর্ঘটনায় এখনও...

পাঁচ বছর নিয়োগ নেই বিজেপি রাজ্যে: ফের বাংলায় নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরা

সরকারি চাকরি নিয়ে যেভাবে চোখ উল্টেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই পথই অনুসরণ করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি। যেখানে বাংলায়...