Tuesday, June 16, 2026

বীরভূমে শাসকদলের মঞ্চ ভাঙচুর সিএএ বিক্ষোভকারীদের

Date:

Share post:

এনআরসি ও সিএএ নিয়ে আন্দোলনকারীদের আঘাত লাগল শাসকদলে। বীরভূমের লোহাপুরে জাতীয় সড়ক অবরোধ করে সেখান থেকে শাসকদলের সভামঞ্চে গিয়ে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। লোহাপুর রেল স্টেশনেও ভাঙচুর, লুঠপাঠ, মারধর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। কাঁটাগড়িয়া মোড়ে 60 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ।
রবিবার, কাঁটাগড়িয়া মোড়ে তৃণমূলের ঘোষিত সভা ছিল। সভা শুরু হতেই, মঞ্চের সামনে উন্মত্ত জনতা জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। এই পরিস্থিতিতে সভা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, সভা মঞ্চে উঠে জেলা তৃণমূল সম্পাদককে ধ্বস্তাধ্বস্তি করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। মঞ্চ ভাঙচুর করে বিক্ষোভকারীরা।
নলহাটির লোহাপুর স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে লুঠপাঠ। লোহাপুর স্টেশনের তিন দিনের ক্যাশ ৩৫ হাজার টাকা বিক্ষোভকারীরা লুঠ করে নেয় বলে অভিযোগ। রেল লাইনেও ভাঙচুর চালানো হয়েছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...