Tuesday, June 16, 2026

অনুপ্রবেশকারীরা অশান্তি করছে, রাজ্য নীরব, কেন্দ্র এবার হস্তক্ষেপ করবে, দিলীপ ঘোষের তোপ

Date:

Share post:

CAA-র বিরোধিতায় রাজ্য জুড়ে অশান্তির জন্য তৃণমূল সরকারকেই অভিযুক্ত করলেন বঙ্গ- বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরাই এ রাজ্যের বিভিন্ন এলাকায় ঝামেলা করছে। অথচ তাদের রুখতে প্রশাসন

কোনও ব্যবস্থাই নিচ্ছেনা।
কেন্দ্র এবার হস্তক্ষেপ করতে বাধ্য হবে৷

নাগরিক সংশোধনী বিলটি আইনে পরিণত হওয়ার পর তৃতীয় দিন রবিবারও রাজ্য জুড়ে বিক্ষোভের মোড়কে হিংসার ঘটনা ঘটেছে। বিক্ষোভ হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। সড়ক- রেল অবরোধ হয়েছে। হয়েছে ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশও।
প্রশাসনের এই চূড়ান্ত ব্যর্থতার প্রতিবাদ জানাতেই রবিবার বিজেপির দফতরে সাংবাদিক বৈঠক করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘নাগরিক সংশোধনী বিল নিয়ে এ রাজ্যে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ শুরু হয়েছে। অনুপ্রবেশকারীরা রাস্তায় নেমে হিংসা ছড়াচ্ছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করছে৷ এটা নজিরবিহীন। সব দেখেও বসে আছে রাজ্য সরকার। প্রশাসন খালি বাণী, বিবৃতি দিচ্ছে। বিবৃতি দিয়েই দায়িত্ব সারছে। গুলি চালানো তো দূর, পুলিশ কোথাও লাঠিও দেখাচ্ছে না। কাউকে গ্রেফতারও করা হয়নি এখনও।’’

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...