Friday, June 12, 2026

ডিটেনশন ক্যাম্পের জমি দেওয়ার প্রতিবাদে রাজারহাটে হিডকো অভিযান সিপিএমের

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিটেনশন ক্যাম্পের জমি দিচ্ছে বলে সরাসরি অভিযোগ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যদিও নবান্ন সাফ জানিয়ে দিয়েছে এই খবরের কোনও সত্যতা নেই। সোমবার এর প্রতিবাদে রাজারহাটের হিডকোর সামনে সিপিএম কর্মী সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, রাজারহাটে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দেওয়া চলবে না।যদিও কোনও অপ্রিতীকর পরিস্থিতি তৈরি হয়নি।


বিধানসভায় বাম পরিষদীয় দলের অন্যতম সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, আজ আমরা গেছিলাম হুশিয়ারি দিতে না শুনলে আগামী দিনে ওই ক্যাম্প আমরা ভেঙে গুড়িয়ে দেব।
এরই পাশাপাশি, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সিপিএম সহ মোট ১৭ টি বাম দল ও গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ মিছিল সংগঠিত করে রাজ্যের বিভিন্ন এলাকায়। এই কর্মসূচি সম্পর্কে সুজন চক্রবর্তী জানিয়েছেন, আরও তিনদিন টানা এই কর্মসূচি পালন করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ১৯ ডিসেম্বর কলকাতায় হবে কেন্দ্রীয় মিছিল। সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে সামিল হওয়ার ডাক দিযেছে বামেরা।

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...