Saturday, June 13, 2026

বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যপালের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি! তথাগতের দাবি ছুটিতে যাচ্ছেন

Date:

Share post:

বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর জুড়ি মেলা ভার। আগেও বহুবার বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে গরম গরম কথা বলে আগেও বাজার গরম করেছেন তিনি। সম্প্রতি, কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যাঁরা, তাঁদের উত্তর কোরিয়া চলে

যাওয়ার পরামর্শ দিয়েছেন। আর তা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যপালের মতো একটা সম্মানীয় এবং সাংবিধানিক পদে থেকে এমন মন্তব্যের জন্য দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন বিজেপি নেতা তথা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।

দিন তিনেক আগে তার ওই বিতর্কিত মন্তব্যের পরই আজ, সোমবার তথাগত রায়কে মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতির দপ্তর তথাগতর ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছে।

তাঁর পরিবর্তে নাগাল্যান্ডের রাজ্যপাল আরএন রবিকে আপাতত নাগাল্যান্ডের পাশাপাশি মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তথাগত রায় দাবি করেছেন, তাঁকে পদ থেকে সরানো হয়নি। বরং, তিনি রুটিন ছুটিতে যাচ্ছেন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...