Sunday, June 28, 2026

নিশ্চিন্ত থাকুন, এই আইনে দেশের কোনও ধর্মের কোনও নাগরিকের ক্ষতি হবে না: প্রধানমন্ত্রী

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না। নিশ্চিন্ত থাকুন, এই আইনে এদেশের কোনও নাগরিকের কোনও ক্ষতি হবে না। তিনি যে ধর্মেরই হোন না কেন, এই আইনে এদেশের নাগরিকদের আশঙ্কার কোনও কারণ নেই। যারা আইন নিয়ে আপনাদের ভুল বোঝাচ্ছে তাদের কথায় হিংসা ছড়াবেন না। নাগরিকত্ব আইন নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে সোমবার ফের আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর-পূর্বের পর পশ্চিমবঙ্গ ও দিল্লির একাংশে প্রতিবাদের নামে হিংসাশ্রয়ী তান্ডবের পরিপ্রেক্ষিতে এদিন এক ট্যুইটবার্তায় শান্তিরক্ষার আবেদন জানান প্রধানমন্ত্রী।

মোদি বলেন, কিছু লোক কায়েমি স্বার্থ চরিতার্থ করতে ভুল বুঝিয়ে কিছু মানুষকে হিংসার পথে ঠেলে দিচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট করে মানুষকে বিপদের মধ্যে ফেলে যারা হিংসা ও অপপ্রচার চালাচ্ছে তারা আর যাই হোক, দেশের ভাল চায় না। কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে এদের ব্যবহার করছে। গণতন্ত্রে প্রতিবাদ, বিরোধ, সমালোচনা সবই চলতে পারে কিন্তু হিংসা বরদাস্ত করা যায় না।

প্রধানমন্ত্রী বলেন, এদেশের সব ধর্মের সব নাগরিক সুরক্ষিত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। অন্য কয়েকটি দেশের যেসব গরিব মানুষ ধর্মের জন্য অবর্ণনীয় নির্যাতন ও যন্ত্রণা ভোগ করছেন এবং যাদের ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার নেই, এই আইন শুধু তাদের জন্য।

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...