Saturday, April 11, 2026

মেলেনি রফাসূত্র, তবু ভুবনডাঙার মাঠে পৌষমেলার প্রস্তুতি

Date:

Share post:

শান্তিনিকেতনে পৌষমেলা শুরু হতে বাকি হাতে গোনা কয়েকদিন। কিন্তু এখনও অনলাইনে স্টল ও স্পট বুকিং নিয়ে বিশ্বভারতীর সঙ্গে বোলপুর ব্যবসায়ী সমিতির রফা সূত্রে মেলেনি। এই পরিস্থিতিতে বিশ্বভারতীর অনুমতি ছাড়াই ভুবনডাঙার মাঠে “পৌষমেলা বাঁচাও কমিটি”র ফ্ল্যাগ টাঙিয়ে, বাঁশ ফেলে, দোকান তৈরির কাজ শুরু করে দিয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতি। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এরপর ব্যবসায়ী সমিতির আবেদন মতো আরও ৫ শতাংশ ছাড় দিয়ে মোট ৫৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আবেদন অন লাইনেই করতে হবে।

অন্যদিকে, বোলপুর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সুনীল সিং অভিযোগ করেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ সত্য গোপন করছে। আগের বছরের থেকে রেট বহুগুণ বাড়িয়ে ৫৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ৭০শতাংশ ছাড় এবং সিকিউরিটি মানি বাদ দেওয়ার দাবি জানিয়েছে তারা।

সংগঠনের কোষাধ্যক্ষ সুব্রত ভক্ত জোরের সঙ্গে বলেন, জায়গা বিশ্বভারতীর হলেও, তাঁরা মেলা করবেনই। তাঁর অভিযোগ উপাচার্য এবং আধিকারিকরা মেলা বন্ধ করতে চাইছেন। তাঁরা শতাব্দী প্রাচীন পৌষমেলা উঠতে দেবেন না বলে জানান তিনি।

আরও পড়ুন-৮ বছর বন্দি থাকার পর বেকসুর খালাস তরণি টুডু

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...