Saturday, June 20, 2026

পারভেজ মুশারফকে প্রাণদণ্ডের নির্দেশ পাকিস্তানের বিশেষ আদালতের

Date:

Share post:

প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের বিশেষ আদালত। রাষ্ট্রদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ৭৬ বছর বয়সী পারভেজ মুশারফ।
২০০৭ সালে সংবিধান বাতিল করে দেশে জরুরি অবস্থা ঘোষণার জন্য পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধানকে এই সাজা শুনিয়েছে তিন সদস্যের বেঞ্চ। ২-১ সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেওয়া হয়।

২০১৩ থেকে এই মামলার শুনানি প্রক্রিয়া চলছিল। যদিও এই মামলাকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন মুশারফ। সুস্থ হয়ে হাজিরা না হওয়া পর্যন্ত যেন আদালত রায় না দেয় সে বিষয়ে আর্জি জানান তিনি। এর প্রেক্ষিতে রায়দান পিছিয়ে যায়। কিন্তু হাইকোর্ট প্রাক্তন পাক প্রেসিডেন্টের আবেদন খারিজ করে দেয়।

২০১৪-তেই মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চার্জ গঠিত হয়। ৫ বছর পরে সেই মামলাতেই তাঁকে প্রাণদণ্ডের আদেশ দিল বিশেষ আদালত। রায়ে বিচারকরা জানান, প্রায় তিন মাস ধরে অভিযোগ, নথিপত্র খতিয়ে দেখেছেন তাঁরা। পাকিস্তানের সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মুশারফকে দোষী সাব্যস্ত করা হয় বলে জানিয়েছে বেঞ্চ।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...