Sunday, June 28, 2026

কাতার বিশ্বকাপ দেখা হল না ১০ বিশ্বকাপের সাক্ষী পান্নালালের

Date:

Share post:

কাতার বিশ্বকাপ ম্যাচ আর দেখা হল না পান্নালাল চট্টোপাধ্যায়ের। মাঠে বসে ১০ টি ফুটবল বিশ্বকাপ দেখেছিলেন তিনি। সঙ্গী ছিলেন স্ত্রী চৈতালি চট্টোপাধ্যায়। মধ্যবিত্ত পরিবার। কিন্তু চট্টোপাধ্যায় দম্পতির ফুটবলের নেশা ছিল সাংঘাতিক। সেই কারণে বিসর্জন দিয়েছিলেন অনেক সাচ্ছন্দ্য। বিদেশের বিভিন্ন জায়গায় খেলা দেখতে যাওয়ার টাকা জমাতে গিয়ে সপ্তাহে একদিন মাছ খেতেন। রাতে কোনও কোনও দিন মুড়ি জল খেয়েই শুয়ে পড়তেন। কারণ, একটাই টাকা জমিয়ে চার বছর অন্তর যেতে হবে বিশ্বকাপ দেখতে।

শুরুটা হয় ১৯৮২ সালে। পাওলো রোসির নেতৃত্বে ইতালির বিশ্বকাপ জয় দেখেছিলেন মাঠে বসে। তারপরে ছিয়াশির মারাদোনা, নব্বইয়ের ক্লিন্সম্যান হয়ে ২০১৮-তেও বিশ্বকাপ দেখেন মাঠে বসেই।


৮৬ বছর বয়সে পৌঁছে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে। ইচ্ছে ছিল শেষবারের মতো কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা দেখা। কিন্তু সে আশা অপূর্ণই রয়ে গেল। বৃহস্পতিবার, তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। মঙ্গলবার, সেখানেই মৃত্যু হয় তাঁর। পান্নালাল-চৈতালি ফুটবল দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন ময়দানে। স্বামী চলে যাওয়ায় একা হয়ে পড়লেন চৈতালি। পান্নালাল চট্টোপাধ্যায়ের চলে যাওয়ায় বিষন্ন ময়দানও।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...