Tuesday, April 7, 2026

সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারে রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি ১২ বিরোধী দলের

Date:

Share post:

অবিলম্বে প্রত্যাহার করা হোক ‘সংবিধান বিরোধী’ সংশোধিত নাগরিকত্ব আইন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আবেদন জানাল ১২টি সরকার বিরোধী দল৷ যার নেতৃত্ব দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
তাঁরা পুরো বিষয়টিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি জানান৷ মঙ্গলবার রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপি তুলে দেন বিরোধী নেতারা।
ছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, আরজেডি নেতা মনোজ ঝা প্রমুখ৷ শিবসেনা অবশ্য এই দলে ছিল না।
তবে শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এ দিন জামিয়ায় পুলিশি অত্যাচারের নিন্দা করেছেন।
সোনিয়া বলেন, ‘রাষ্ট্রপতিকে আবেদন করেছি আমরা, যেন অবিলম্বে এই আইন প্রত্যাহার করা হোক৷’ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘রাষ্ট্রপতি হলেন দেশের সংবিধানের সংরক্ষক৷ সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের দ্বারা দেশের সংবিধান লঙ্ঘন করা হচ্ছে৷ আমরা রাষ্ট্রপতির কাছে নিবেদন করেছি, সংবিধান রক্ষার জন্য’।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...