Sunday, April 12, 2026

নির্ভয়া কাণ্ডের অক্ষয় সিংয়ের শাস্তি মকুবের আর্জি খারিজ, মৃত্যুদণ্ড বহাল শীর্ষ আদালতের

Date:

Share post:

নির্ভয়া ধর্ষণকাণ্ডে অক্ষয় কুমার সিংয়ের রিভিউ পিটিশন খারিজ করল শীর্ষ আদালত। আগের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট জানায়, পুনর্বিবেচনার আর্জিতে কোন সারবত্তা নেই।

বুধবার, সকালে বিচারপতি অশোক ভূষণ, এসএস বোপান্না ও আর ভানুমতির বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। তীব্র বিরোধিতা করে অক্ষয়ের আইনজীবী এপি সিং অভিযোগ করেন, তাঁর মক্কেলকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তাঁর কাছে এই মামলার বিষয়ে নতুন তথ্য রয়েছে। সেগুলি খতিয়ে দেখার আবেদন জানান তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। বলা হয়, এ নিয়ে আগেও আলোচনা হয়েছে। সাজা পুনর্বিবেচনার মামলায় নতুন করে শুনানি হতে পারে না। এরপর এই দেশ থেকে ফাঁসি তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেন এপি সিং। কারণ, তাঁর মতে এতে অপরাধ শেষ হয়ে যায় না।

তবে শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন নির্ভয়ার মা আশা দেবী। কিন্তু নির্ভর বাবা বদ্রীনাথ সিং জানান, পাটিয়ালা হাউজ কোর্ট মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...