Tuesday, April 7, 2026

NRC-CAA বিরোধী বিক্ষোভ হাওড়ায়, জখম পুলিশ কমিশনার

Date:

Share post:

 

NRC ও CAA বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল গোলমাল হাওড়ায়। বোমার আঘাতে গুরুতর জখম হলেন ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) অজিত সিং যাদব। তাঁকে পুলিশকর্তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকেই NRC ও CAA বিরোধী আন্দোলনে চলছিল হাওড়ার বিভিন্ন এলাকায়। সন্ধের দিকে হাওড়ার মানিকপুর এলাকায় জমায়েত করে বিক্ষোভকারীরা। শুরুতেই বিক্ষোভকারীদের সরে যেতে বলে পুলিশ আধিকারিকরা। তাঁদের কথায় কর্ণপাত না করায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই পালটা ইটবৃষ্ট শুরু করে আন্দোলনকারীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সেই সময় আচমকা চাঁপাতলার দিক থেকে একদল এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন অজিত সিং-সহ তিন পুলিশ কর্মী। বোমাবাজির জেরে আহত হন আরও কয়েকজন।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...