Wednesday, April 1, 2026

সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর

Date:

Share post:

ব্রিটিশদের লুণ্ঠনের ইতিহাস লিখে সাহিত্য অকাদেমি পুরস্কার জিতে নিলেন শশী থারুর। ‘অ্যান এরা অব ডার্কনেস’ (An Era Of Darkness) বইয়ের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন তিনি।

ব্রিটশ শাসনের অন্ধকার দিক নিয়ে ‘অ্যান এরা অব ডার্কনেস’। ব্রিটিশ শাসনকালে দেশ যেভাবে তার নিজস্ব গরিমা হারিয়েছিল তার সবকিছুই তুলে ধরা হয়েছে এই বইতে। দেশজ বস্ত্র উৎপাদন, বাণিজ্য সব ক্ষেত্রেই যেভাবে প্রভাব বিস্তার করছিল ব্রিটিশরা পুঙ্খনুপুঙ্খভাবে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই বইতে। চলতি বছর সাহিত্য অকাদেমি পুরস্কারের জন্য নির্বাচিত সাতটি বইয়ের মধ্যে নন-ফিকশন বিভাগে নির্বাচিত হয় শশী থারুরের লেখা এই বইটি। আগামী বছর ২৫ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে কংগ্রেস সাংসদের হাতে।

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...