Thursday, June 25, 2026

সিএএ-র বিরোধিতায় সরব সৌরভ-কন্যা, পোস্ট ভাইরাল হতেই ডিলিট করলেন সানা

Date:

Share post:

ইতিমধ্যেই সিএএ ও এনআসি-র বিরোধিতায় সরব হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় হিংসাও ছড়ায়। এর পক্ষে-বিপক্ষেও জনমত গড়ে উঠেছে। এবার এই নিয়ে মুখ খুললেন কলকাতার মহারাজের তরুণী কন্যা সানা গঙ্গোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খুশবন্ত সিংয়ের লেখা ‘The End of India’ বইটি থেকে একটি উদ্ধৃতি পোস্ট করেন তিনি। তাতে বলা হয়েছে, “প্রত্যেক ফ্যাসিস্ট শক্তিই কোনও একটি জাতি বা সম্প্রদায়ের বিরুদ্ধে প্রথমে ভীতির সৃষ্টি করে। এটা একটি গোষ্ঠীর দিয়ে শুরু হলেও, সেখানেই থেমে থাকে না। যাঁরা ভাবছেন, আমরা হিন্দু আমাদের কী বিপদ? যা সমস্যা সব তো মুসলিমদের। মোটেও ভাববেন না আপনি বেঁচে গিয়েছেন। ইতিমধ্যেই বাম মনস্ক ইতিহাসবিদদের টার্গেট করা শুরু করেছে সঙ্ঘ পরিবার। এর পরে হয়তো যে মেয়েরা স্কার্ট পরেন, তাঁদের উপর ঘৃণা আছড়ে পড়বে। যাঁরা মাংস খায়, যাঁরা মদ্যপান করে, তাঁদেরকেও টার্গেট করা হবে”।

এভাবেই প্রকাশ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করেন বিসিসিআই প্রেসিডেন্টের কন্যা। ইনস্টাগ্রামে পোস্টের কিছুক্ষণ পরেই অবশ্য তা ডিলিট করে দেন সানা। তবে, তার মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মতে, খুশবন্ত সিংয়ের বইয়ের উদ্ধৃতি দিয়ে নব প্রজন্মের তরুণী বোঝাতে চেয়েছেন, মোদি সরকারের আমলে ভারতে কেউই নিরাপদে নেই।

আরও পড়ুন-বিজেপি সরকারকে মসনদ থেকে ছুঁড়ে ফেলার ডাক অভিষেকের

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...