Thursday, June 25, 2026

বিজেপি সরকারকে মসনদ থেকে ছুঁড়ে ফেলার ডাক অভিষেকের

Date:

Share post:

মেটিয়াবুরুজ বটতলা লাইব্রেরি সংলগ্ন মাঠে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ সভায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন তিনি। বললেন, আমরা সিএএ এবং এনআরসির সর্বসম্মতভাবে বিরোধিতা করেছি। যে বিল সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে রাস্তায় নামতে আমাদের কোনও বাধা নেই। কারণ হিসেবে তার যুক্তি, ভারতীয় সংবিধান কখনওই জাতি, ধর্ম-এর বিরোধিতা করে না। বিজেপির প্রতি তার হুঁশিয়ারি, আপনারা একটি কমিউনিটির জন্য করবেন অথচ আরেকটি কমিউনিটিকে বঞ্চিত করবেন, তা কখনওই হতে পারে না। এটা অনৈতিক, ভারতীয় সংবিধান বিরোধী। এমনকি তাঁর কটাক্ষ, বিজেপি ভারতের সংবিধান কে লংঘন করেছে। তাঁর সাফ কথা, যে রাজনৈতিক দল ভারতীয় সংবিধান না মেনে গায়ের জোরে দিল্লির মসনদে বসে থাকতে চায়, আমাদের দায়িত্ব তাদের সেই মসনদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া।


তিনি বলেন, এ লড়াই দেশের লড়াই, কোন ধর্মের লড়াই নয়। তিনি স্মরণ করিয়ে দেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই পশ্চিমবঙ্গের মাটিই পথ দেখিয়েছিল। এ প্রসঙ্গে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম উল্লেখ করেন। এমনকি 34 বছরের বাম শাসনকে নির্মূল করে এই বাংলাকে নতুন পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি উল্লেখ করেন। বিজেপির প্রতি তাঁর কটাক্ষ, ভারতবর্ষের মানুষ যখন ভোট দিয়ে নির্বাচিত করল তোমাদের তখন মনে পড়েনি। অথচ এখন তাদের প্রমাণ করতে হবে তারা ভারতবাসী। এত সহজে এ রাজ্যের মানুষ তা মেনে নেবে না।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...