Monday, April 13, 2026

বিক্ষোভের সময় দোকানে ভাঙচুর করল কে? বিস্ফোরক অভিযোগ দিল্লির ব্যবসায়ীর

Date:

Share post:

বাসে আগুন দেওয়ার ঘটনার পরে এবার দোকানে ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায় দিল্লি পুলিশ। সিএএ-র বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখা যায়। সোমবার, পূর্ব দিল্লির সিলামপুরে বেশ কয়েকটি দোকান ভাঙচুর হয়। স্বাভাবিকভাবেই অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়ে বুধবার, স্থানীয় পর্যটন সংস্থার মালিক আনিস মালিক অভিযোগ করেন, বিনা প্ররোচনায় তাঁর দোকান ভাঙচুর করেছে পুলিশই। সিসিটিভি-র ফুটেজেও তার প্রমাণ মিলেছে বলে দাবি ওই ব্যবসায়ীর। এমনকী, পুলিশের কাছে ফুটেজ জমা দিয়ে ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।

আনিস মালিকের অভিযোগ, দোকানের সামনের দিকের কাচ ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে দোকানের ভিতরে থাকা কম্পিউটার ও ফোনও। তাঁর অভিযোগ, পরিস্থিতি খারাপ হতে পারে বলে ভয় দেখিয়ে পুলিশই তাঁকে দোকান বন্ধ করে চলে যেতে বলে। আনিসের দাবি, তাড়াহুড়োয় তালা না দিয়ে শুধু দোকানের শাটার নামিয়েই চলে যান তিনি। পরে ফিরে দেখেন, দোকান ভাঙচুর করা হয়েছে। তখন সিসিটিভি ফুটেজে তিনি পুলিশকেই দোকানে ভাঙচুর চালাতে দেখেন বলে অভিযোগ করেন আনিস। তাঁর দাবি, পুলিশের এক উচ্চপদস্থ অফিসার তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন-সিএএ-র বিরোধিতায় সরব সৌরভ-কন্যা, পোস্ট ভাইরাল হতেই ডিলিট করলেন সানা

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...