Saturday, June 27, 2026

প্রতিবাদীর মৃত্যুতে বিক্ষোভ, এলাকায় শোকের ছায়া

Date:

Share post:

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানতে হল। মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রতিবাদী যুবক। তাঁকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল ট্যাংরা চত্বর। খুনের প্রতিবাদে পরিবারের লোকেরা ও এলাকাবাসী ট্যাংরা থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের গ্রেফতারের জোরালো দাবি ওঠে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় রিকি রাউত ও ভিকি খটিক নামে দুই যুবককে গ্রেফতার করেছে। বাকি দু’জনের খোঁজে চলছে তল্লাসি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুন্দন যেহেতু মারা গিয়েছে, তাই অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে।

ঘটনার সূত্রপাত, দুর্গাপুজোর নবমীর দিন। বাড়ি থেকে বেরোন ট্যাংরা রোডের বাসিন্দা কুন্দন যাদব (২০)। ট্যাংরার রেলওয়ে ময়দানের কাছে কুন্দনকে দেখে কটুক্তি করে চার মদ্যপ। প্রতিবাদ করলে কুন্দনকে ব্যাপক মারধর করা হয়। এরপর জখম অবস্থায় এনআরএস হাসপাতালে প্রায় সপ্তাহখানেক ভেন্টিলেশনে ছিলেন কুন্দন। সেখান থেকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করলে মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় কুন্দনের। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...