Sunday, April 12, 2026

গোলাপ হাতে ভাইরাল ছাত্রীর ছবি

Date:

Share post:

এনআরসিসি এ বিরোধী মিছিলে রাজধানী দিল্লি যখন উত্তাল, তখন একটি ছবি ভাইরাল হলো দেশ জুড়ে। যেখানে এক পুলিশকর্মীর হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছে বিক্ষোভকারী এক তরুণী। ট্যুইটারে ভাইরাল হওয়া ছবিটি পোস্ট করেছেন এক যুবক। যে ছবিতে দেখা যাচ্ছে বিক্ষোভের মাঝে ঊর্দিধারী, হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত পুলিশকে লাল গোলাপ তুলে দিচ্ছে ছাত্রী। তার আর এক হাতে একটি পোস্টার। তাতে লেখা — ‘আমার বাবা ভাবছে মেয়ে আমার ইতিহাস পড়তে গিয়েছে। আসলে তিনি জানেন না তাঁর মেয়ে ইতিহাস তৈরিতে ব্যস্ত।’ তরুণী যে ইতিহাসের ছাত্রী তা পরিস্কার। কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের তা জানা যায়নি। কিন্তু আন্দোলনের ‘নফরত’-এর মাঝে এই ছাত্রী সারাদিন ঘুরে বেড়াল মানুষের মোবাইল স্ক্রিনে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...