Tuesday, April 7, 2026

আইপিএল নিলাম : ১৫.৫০ কোটিতে নাইটে প্যাট কামিন্স

Date:

Share post:

আইপিএল নিলাম শুরু। প্রথম বক্তব্য রাখলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

প্রথম নিলামে উঠলেন ক্রিস লিন। বেস প্রাইস দু’কোটি টাকা। সেই টাকাতেই কিনল তাকে মুম্বই ইন্ডয়ান।

ইওন মরগ্যানকে কিনল নাইট রাইডার্স। বেস প্রাইস ছিল ২কোটি টাকা। তাকে কেনা হল ৫কোটি ২৫ লক্ষ টাকায়।

নাইট রাইডার্সের রবিন উত্থাপ্পা দীর্ঘদিন নাইট রাইডার্সের উইকেট কিপিং আর ওপেনিং জুরি ছিলেন। তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনল ৩কোটি টাকায়। তার বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা।

অ্যারন ফিঞ্চকে কিনল আরসিবি। বেস প্রাইস ছিল এক কোটি টাকা। কেনা হলো ৪কোটি ৪০লক্ষ টাকায়।

গ্লেন ম্যাক্সওয়েলকে আপাতত দ্বিতীয় সবচেয়ে বেশি দামে কিনল কিংস ইলেভেন পাঞ্জাব। দাম ১০কোটি ৭৫ লক্ষ টাকা।

আইপি এলে আপাতত সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন প্যাট কমিন্স, তাঁকে কিনলো নাইট রাইডার্স ১৫.৫০ কোটিতে।

হনুমা বিহারী ও চেতেশ্বর পূজারা আপাতত আনসোল্ড বা অবিক্রীত রইলেন।

আরও পড়ুন-আজ শহরে আইপিএল নিলাম, দেখে নিন কোন দল কোথায় রয়েছে

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...