Friday, March 20, 2026

ব্যাকফুটে থাকা বঙ্গ- বিজেপি’র ‘ত্রাতা’ এখন কট্টর কমিউনিস্ট ঋত্বিক ঘটক

Date:

Share post:

হোক না ঋত্বিক ঘটকের জীবনদর্শন বাম মতাদর্শের উপর শক্তপোক্তভাবে দাঁড়িয়ে৷
নাগরিকত্ব আইন নিয়ে আসার জন্য মোদি-কে ধন্যবাদ জানাতে বঙ্গ-বিজেপি কমিউনিস্ট ঋত্বিককেই চেপে ধরেছে৷ সম্ভবত দেশভাগের কালে
শরণার্থীদের পাশে দাঁড়িয়ে এই বিজেপি’র পূর্বসূরীরা সেসময় কিছুই বলেননি, তাই ‘কমিউনিস্ট’ ঋত্বিক ঘটকই একমাত্র ভরসা৷

মোদি-শাহের যুগলবন্দিতে তৈরি হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন কেন অত্যন্ত উপযোগী, বাংলার মানুষকে তা বোঝাতে শেষ পর্যন্ত ঋত্বিক ঘটকের শরণাপন্ন হয়েছে রাজ্য বিজেপি৷ বিরোধীদের তোপ-মোকাবিলায় এবার
ঋত্বিক ঘটকের তৈরি দেশভাগের যন্ত্রণাবিদ্ধ ছবির কিছু সংলাপকেই বর্ম হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
আগামী 23 ডিসেম্বর নাগরিকত্ব আইনের সমর্থনে কলকাতায়
মিছিল করবে বিজেপি।সেখানেই ঋত্বিক ঘটকের তৈরি ছবির সংলাপ নিয়ে এক কোলাজ দেখানোর চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির৷ কেন্দ্রের বিজেপি সরকার কতখানি ‘উদ্বাস্তুপ্রেমী’, তা বোঝাতে
5-6 মিনিটের একটি ভিডিও বানাচ্ছে পদ্ম-পক্ষ৷ সেই ভিডিও-তে ঋত্বিক ঘটক পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’-র কিছু সংলাপকেই ব্যবহার করা হচ্ছে৷ বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, “ঋত্বিকের মেঘে ঢাকা তারা, কোমলগান্ধার-সহ একাধিক ছবিতে হিন্দু বাঙালি শরণার্থীর দুর্দশার কথা বলা হয়েছে। ছবিতে থাকা এ সম্পর্কিত সংলাপ-দৃশ্য কোলাজের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হবে৷ একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানানো হবে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য।”৷
নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল এখন গোটা দেশ। কলকাতাতেও টানা মহামিছিলও করেছে নাগরিক সমাজ। ওই আইনের প্রতিবাদে টানা আন্দোলনের চাপে বঙ্গ-বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে৷ তাই পাল্টা প্রচারে মরিয়া হয়ে রাজ্য বিজেপি ধর্ম-রাজনীতির বিরোধী ‘বামপন্থী’ ঋত্বিককে জড়িয়ে ধরতেও লজ্জা পাচ্ছে না। বিজেপির আর এক নেতা শমীক ভট্টাচার্যের কথায়, ‘ঋত্বিক ঘটকের রাজনৈতিক পরিচয় জরুরি নয়। ওঁর ছবিতে দেশভাগের যন্ত্রণার কথা এসেছে। সেটাই নতুন করে তুলে ধরার কথা ভাবা হচ্ছে”।

এদিকে, বিজেপির এই ‘সস্তা’ ছককে তীব্র আক্রমণ করেছেন বাংলার বিদ্বজ্জনেরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, “ঋত্বিক ঘটককে এভাবে
খণ্ডিত ও বিকৃত ভাবে ব্যবহার করা মানবতার বিরুদ্ধে অপরাধ। ঋত্বিক ঘটক বেঁচে থাকলে এই আইনের বিরোধিতায় পথে নামতেন৷ তার কারণ, একটা সম্প্রদায়কে এর বাইরে রাখা হয়েছে৷
বিজেপি ঋত্বিকের ছবির দৃশ্য-সংলাপ ব্যবহার করে নিজেদের উদ্বাস্তুপ্রেম প্রমাণ করতে চাইলে, তা হবে নিতান্তই

 

Related articles

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...

আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চাঞ্চল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে এক...

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...