Friday, June 19, 2026

উত্তরবঙ্গে “কোল্ড ডে”, দক্ষিণে শৈত্যপ্রবাহের সতর্কতা

Date:

Share post:

পৌষের শুরুতেই শীতের ঝড়ো ব্যাটিং। উত্তুরে হাওয়ার পথ প্রশস্ত হতেই রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের এগারো জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মহানগরের তাপমাত্রা দশ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ছয় ছুঁতে পারে।
শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে। শুক্রবার, সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।
উত্তরবঙ্গে শুক্রবারও “কোল্ড ডে” পরিস্থিতি। ঘন কুয়াশায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে বলে পূর্বাভাস।

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...