Wednesday, June 24, 2026

বিজেপির অভিযোগ উড়িয়ে “গণভোট” নিয়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা

Date:

Share post:

শুক্রবার তৃণমূল ভবনে দলীয় বিধায়ক-সাংসদদ-নেতা-মন্ত্রী-জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তাঁর NRC-CAA নিয়ে তাঁর গণ ভোটের বক্তব্যকে নিজের অবস্থান ফের একবার ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “NRC-CAA নিয়ে দেশের মানুষের মন বুঝতেই আমি নিরপেক্ষ সংস্থা ও বিশেষজ্ঞদের দিয়ে গণভোট করানোর কথা বলেছিলাম। উদাহরণ হিসাবে রাষ্ট্রসংঘের কথা উল্লেখ করি।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার রানি রাসমণি রোডে ছাত্র-যুবদের ডাকা NRC-CAA বিরোধী মঞ্চে রাষ্ট্রসংঘের মতো নিরপেক্ষ সংস্থার অধীনে দেশজুড়ে গণভোটের দাবি তোলেন মমতা। তিনি বলেছিলেন, ”NRC-CAA দেশের কতজন মানুষ চান আর কতজন চান না। সেটা নিয়ে একটা গণভোট হয়ে যাক।
এবং বিশেষজ্ঞ নিয়োগ করে রাষ্ট্রসংঘ বা মানবাধিকার কমিশনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানের অধীনর দেশজুড়ে সেই গণভোট হোক। বিজেপি যদি হেরে যায়, তাহলে পদত্যাগ করুক।”

মমতার এই মন্তব্যের পরই তার বিরোধিতায় সরব হয় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটের রাজনীতি করার জন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়ে ভারতের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী এধরনের মন্তব্য করতে পারেন না বলে মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

এদিন তৃণমূল ভবনে দলীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির করা অভিযোগ উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। এবং “গণভোট” নিয়ে ফের একবার তাঁর অবস্থান স্পষ্ট করেন তিনি।

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...