Wednesday, June 24, 2026

এবার লকারে রাখা আমজনতার সোনার উপর মোদি সরকারের লক্ষ্য

Date:

Share post:

এবার লকারে রাখা আপনার সোনার উপরও নজর পড়লো মোদি সরকারের। লকারবন্দি, সুরক্ষিত এবং অব্যবহৃত সোনা কীভাবে কাজে লাগানো যায় তার পরিকল্পনা শুরু করেছে সরকার। কাগজে-কলমে বলা হবে অর্থনীতির কাজে লাগানো হবে, কিন্তু বাস্তবে যে কী হবে তার ছবি পরিস্কার নয়। ভারতে প্রতি বছর ৮০০-১০০০টন সোনার চাহিদা রয়েছে। এই কারণে বাইরে থেকে আমদানি করতে হয়। সরকারি হিসাব মতে ২০হাজার টন সোনা অব্যবহৃত অবস্থায় কিংবা ব্যক্তিগত সঞ্চয় পড়ে রয়েছে। সরকার এর আগে গোল্ড মানিটাইজেশন স্কিম শুরু করেছিল। যেখানে সোনাকে বন্ধক রেখে অর্থনৈতিক লেনদেন করা যেতে পারে। কিন্তু সেই স্কিম ব্যর্থ হওয়ায় এবার নতুন পথ নিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই স্কিমের নতুন মাথা। বর্তমান বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে সোনাকে কাজে লাগানোর পরিকল্পনা শুরু করেছেন তিনি। ইতিমধ্যে জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের বৈঠকে প্রস্তাবও দিয়েছেন পীযূষ। কিন্তু আমজনতা এই প্রকল্পে কীভাবে নেবে, সে নিয়ে চিন্তিত ও অনিশ্চিত কেন্দ্রীয় সরকার।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...