Wednesday, June 24, 2026

বিহারে এনআরসি নয়, হুঁশিয়ারি নীতীশের

Date:

Share post:

সারা দেশে নাগরিকপঞ্জি বা এনআরসি হবে বলে বিজেপি সভাপতি অমিত শাহ যত হুঙ্কারই দিন না কেন, এনডিএর মধ্যেই যে এই ইস্যুতে মতভেদ আছে বুঝিয়ে দিলেন নীতীশকুমার। বিহারের মুখ্যমন্ত্রী ও এনডিএ-র শরিক দল জেডিইউর সুপ্রিমো নীতীশ কুমার সাফ জানান, কে করবে এনআরসি? বিহারে কোনও এনআরসি করা হবে না।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলিমদের আশ্বস্ত করতেই এনডিএ শরিক নেতার এই অবস্থান বদল। কারণ এর আগে দলীয় নেতাদের একাংশের মতামতকে উপেক্ষা করেই নীতীশের নির্দেশে সংসদে নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিয়েছিল জেডিইউ।

NRC নিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর কথায়, ‘যত দিন আমি মুখ্যমন্ত্রী আছি বিহারে, আমি গ্যারান্টি দিচ্ছি, বিহারে সংখ্যালঘুদের সঙ্গে খারাপ কিছু হতে দেব না৷ বিরোধীরা সংখ্যালঘুদের উস্কে দেওয়ার চেষ্টা করছে৷ সফল হবে না৷’

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...