Monday, April 6, 2026

সিএএ-র প্রতিবাদ করে আটক প্রণব-কন্যা

Date:

Share post:

সিএএ-র প্রতিবাদের জেরে দেশজুড়ে আটক-গ্রেফতার চলছেই। বৃহস্পতিবার রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যাক্তিত্বদের ধরপাকড়ের পরে শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের সামনে প্রতিবাদ দেখানোর অভিযোগে আটক হলেন দিল্লি মহিলা কংগ্রেসের প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কংগ্রেসের পক্ষে থেকে শুক্রবার এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির কাছে মিছিল পৌঁছতেই শর্মিষ্ঠা সহ একাধিক কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ। তাঁদের মন্দির মার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
শর্মিষ্ঠা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ফ্যাসিবাদী মনোভাব নিয়ে চলছে। সংবিধানকে লঙ্ঘন করছে আর তার প্রতিবাদ করলেই পুলিশ গ্রেফতার করছে।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সরব বুদ্ধিজীবী থেকে পড়ুয়া ও রাজনীতিকরা। আটক হয়েছেন কয়েক হাজার। বৃহস্পতিবার সিএএর প্রতিবাদে দিল্লির মান্ডি হাউসের সামনে আটক হন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, নীলোত্পআল বসু, বৃন্দা কারাত-সহ বাম নেতারা। দিল্লিতে প্রতিবাদে নেমে গ্রেফতার হন কংগ্রেস নেতা অজয় মাকেনের স্ত্রী, পুত্র এবং কন্যা। বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে টাউনহল থেকে আটক হন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। এবার সেই তালিকায় যোগ হল প্রণব-কন্যার নাম।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...