Friday, June 19, 2026

৮.৩৯ ফুট উচ্চতায় লাফিয়ে অবিশ্বাস্য গোল, সি আর সেভেনে মজে দুনিয়া

Date:

Share post:

অসাধারণ গোল আগেও অনেক করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সেরি আ-এ বুধবার শূন্যে ভাসমান সি আর সেভেন যে কাণ্ড দেখিয়েছেন তাতে এখনও বিস্ময়ে হতবাক গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা। আলোচনায় তোলপাড় তাঁর অবিশ্বাস্য স্পটজাম্পে করা গোল। আলেক্স সান্দ্রোর ক্রসে মাথা ছোঁয়াতে পর্তুগীজ মহাতারকা পৌঁছন ২.৫৬ মিটার বা ৮.৩৯ ফুট উচ্চতায়। শূন্যে ছিলেন ১.৫ সেকেন্ড। পাকা বাস্কেটবলারের মত শূন্যে লাফিয়ে রোনাল্ডের হেড থেকে করা গোলে সেরি আ-য় জুভেন্টাস ২-১ এ হারিয়েছে সাম্পদোরিয়াকে। খেলা শেষে রোনাল্ডোর স্পটজাম্প নিয়ে যখন তাঁর কোচ সহ টিমের বাকি সবাই বিস্ময়ে মূহ্যমান, তখন সি আর সেভেনের বিনয়ী প্রতিক্রিয়া : খুব ভাল একটা গোল করেছি। এই গোলের জন্য তিন পয়েন্ট পাওয়ায় আমি বেশি খুশি। এই না হলে মহাতারকা?

 

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...