Thursday, April 9, 2026

দলে ফেরায় পথে কাঁটা কারা? স্পষ্ট জবাব শোভন-বৈশাখীর

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায়। ভাইফোঁটা, চলচ্চিত্র উৎসব পর্বের পরেও তিনি কেন যাই যাই করেও তৃণমূলে ফিরতে পারছেন না? তাঁর যুক্তি, পরিবেশ, পরিস্থিতি এবং বিশ্বাস্যোগ্যতা তৈরি হয়নি বলেই তিনি আপাতত ন যযৌ, ন তস্থৌ পরিস্থিতিতে। এই বিশ্বাসযোগ্যতার বিষয়টা তিনি নাকি কাউকে বোঝাতে পারছেন না! নিজের গায়ে ‘বেইমান’ স্ট্যাম্পও পড়তে দিতে চান না। আর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলছেন, আসলে ডাকার মধ্যেই আন্তরিকতার অভাব রয়েছে। তাই ঘরে ফেরা আটকে রয়েছে।

শোভন কবে দলে ফিরবেন সে নিয়ে প্রবল জল্পনা রাজনৈতিক মহলে। বারবার তাঁরা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছেন। এর মাঝে বৈশাখী আবার তাঁর কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগও করেছেন। কিন্তু ঘরে ফেরা আটকাচ্ছে কোথায়? শোভনের চাইতে বৈশাখী আরও স্পষ্ট বক্তব্য রেখেছেন। তাঁর সাফ কথা, আমার জন্য দূরত্ব বেড়েছিল বলে শুনেছিলাম। নিজে গিয়ে সে দূরত্ব মেটাতে চেষ্টা করেছি। ভেবেছিলাম মেঘ কেটে গিয়েছে। কিন্তু মেঘ কেটে গেলেই যে সব সময় ঝলমলে রোদ উঠবে, তা তো হয় না! আমার কেমন যেন মনে হয়েছে, কেউ আমাকে বোড়ে হিসাবে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে। আবার এটাও মনে হচ্ছে যারা শোভনকে তৃণমূলের চান, তার চাইতে তাঁকে যারা চান না তাদের সংখ্যা তৃণমূলে বেশি। তাই এখনও সম্পূর্ণ সেতু রচনা হয়নি।

Related articles

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...