Tuesday, March 31, 2026

ঐতিহাসিক রামচন্দ্র গুহকে আটক করায় ‘বিস্মিত’ ইয়েদুরাপ্পা

Date:

Share post:

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বেঙ্গালুরুতে প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেওয়ায় ঐতিহাসিক রামচন্দ্র গুহকে আটক করা নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷
ঐতিহাসিক রামচন্দ্র গুহকে পুলিশের আটক করা নিয়ে প্রশ্ন করা হলে সংবাদসংস্থা PTI-কে কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, “কোথায় হয়েছে? কোনও
কারণ ছাড়া পুলিশের নিজের হাতে আইন নেওয়া উচিত নয়৷ আমি এখনই এই নির্দেশিকা জারি করব”। তিনি বলেন, “যারা আইন ভাঙছে, সেই সব সমাজবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে৷ সাধারণ মানুষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়। যদি এই ধরণের কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার”।

বেঙ্গালুরুতে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময়ই আটক করা হয় রামচন্দ্র গুহকে। প্রায় সব ক’টি নিউজ চ্যানেলের
ভিডিওতে দেখা গিয়েছে, সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেছিলেন এই ঐতিহাসিক, সেই সময়ই কয়েকজন পুলিশ এসে তাঁকে ধরে। এক পুলিশকে তো রামচন্দ্র গুহকে ঘুষি মারার ভঙ্গিতেও দেখা যায়।
আটক করার সময়ই সাংবাদিকদের রামচন্দ্র গুহ বলেন, “আমি গান্ধীজির পোস্টার হাতে নেওয়ার জন্য এবং সংবাদমাধ্যমে সংবিধান নিয়ে কথা বলায় জন্য পুলিশের হাতে আটক হয়েছি”। তিনি সরাসরি বলেন, “কেন্দ্রীয় সরকারের নির্দেশমতো কাজ করছে পুলিশ। আমরা পক্ষপাতমূলক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করছি সুশৃঙ্খলভাবেই। সবাই শান্তিতে প্রতিবাদ করছে। তা সত্ত্বেও আমাদের গ্রেফতার করা হচ্ছে”৷

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...