Tuesday, June 16, 2026

শনিবারও রাজ্যে দাপিয়ে ব্যাটিং করবে শীত

Date:

Share post:

উত্তুরে হাওয়ায় জবুথবু বাংলা। শনিবারও শহর কলকাতায় দাপিয়ে ব্যাটিং করবে শীত, জানিয়ে দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যের অন্যান্য জেলাতে হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু অবস্থা আমজনতার । পাহাড় থেকে সমতল, সর্বত্রই চলছে উত্তুরে হাওয়ার দাপট। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়াতে আগামী কয়েক দিনও উত্তুরে হাওয়ার দাপট চলবে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই কলকাতা-সহ ১১ জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে  আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমান, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ। দার্জিলং-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...