Tuesday, June 16, 2026

বুথফেরত সমীক্ষা বলছে, ঝাড়খণ্ড-ও এবার হাতছাড়া হচ্ছে বিজেপির

Date:

Share post:

একে একে নিভিছে দেউটি !

স্বপ্ন ছিলো ‘কংগ্রেসমুক্ত ভারত’ গড়ার ! কিন্তু সে স্বপ্ন নিশ্চিতভাবেই ভোরবেলায় দেখেননি মোদি-শাহ৷ তাই গোটা বিষয়টা ব্যুমেরাং হয়ে ফিরছে গেরুয়া-শিবিরেই৷ গোটা ভারত ক্রমশ “গেরুয়া মুক্ত” হয়েই চলেছে৷ ভাগ্যিস লোকসভা নির্বাচন সেই মে মাসে হয়ে গিয়েছে৷

মহারাষ্ট্রে ‘স্বজন হারানোর’ বিয়োগ ব্যথা এখনও বুকের মধ্যে চিন চিন করছে৷ সেই শোক কাটার আগেই এ বার ঝাড়খণ্ড থেকে মোদি-শাহের খালি হাতে ফেরার আশঙ্কা গভীর ভাবেই দেখা দিয়েছে৷
ওই রাজ্যের শেষ পর্বের ভোট শেষ হয়েছে শুক্রবার বিকেলে৷ আর তার পরই সামনে এলো বুথফেরত সমীক্ষার ফল৷ এ ধরনের সমীক্ষার ফল অনেক সময়ই মেলে না৷
তবে সত্যি হলে বিজেপি শাসিত ঝাড়খণ্ড থেকে এবার পাততাড়ি গোটাতে হতে পারে কেন্দ্রের শাসক দলকে৷ আগামী 23 ডিসেম্বর ঝাড়খণ্ডে ভোটের ফলাফল জানা যাবে।
একটি-দুটি নয়, প্রায় সব ক’টি বুথফেরত সমীক্ষাই বলছে ঝাড়খণ্ডে বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস- ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা JMM এবং রাষ্ট্রীয় জনতা দল বা RJD-র জোট।
বুথফেরত সমীক্ষার রিপোর্ট বলছে, 81 আসনের বিধানসভায় এবার ক্ষমতা দখল করছে কংগ্রেস জোট। বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও অধিকাংশ সমীক্ষাতেই এগিয়ে আছে জোট।
◼IANS-C ভোটারের
সমীক্ষা দেখিয়েছে, 81টি আসনের মধ্যে 31-39 আসন পেতে চলেছে কংগ্রেস জোট। বিজেপির ঝুলিতে যাচ্ছে 28-36টি আসন।
◾পোলস্টার বলছে, অল ইন্ডিয়া ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা AJSU পাবে 3-7টি আসন এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চা বা JVM পাবে 1-5 আসন।

◾ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, 38-50টি আসন পাবে কংগ্রেস-JMM জোট। অন্য দিকে, বিজেপি পাবে 22-32 আসন।

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...