Thursday, June 4, 2026

টালা সেতু ভাঙতেই ৩২কোটি খরচ!

Date:

Share post:

সেতু তৈরি তো পরের ধাপ। কিন্তু টালা সেতু ভাঙতেই সরকারের ঘর থেকে চলে যাবে ৩২কোটি টাকা। ইতিমধ্যেই সেতু ভাঙার জন্য এবং রাজ্য পূর্ত দফতর টেন্ডার বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিকে সামনে রেখে ঠিকাদার সংস্থাগুলির দরপত্রের কথা মাথায় রেখে প্রাথমিক হিসাব ৩২কোটি টাকার কাছাকাছি খরচ হবে। টালা সেতুর মাঝখানের অংশ রেলের ওভারব্রিজ। অর্থাৎ এই অংশটির দায়িত্ব রেলের। আর দুপাশের অংশ পূর্ত দফতরের অধীনে। টেন্ডারে বলা হচ্ছে ১৫দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। জানুয়ারির প্রথম সপ্তাহকে সামনে রেখে ডেডলাইন রাখা হয়েছে। পুরকর্তারা জানাচ্ছেন, রেলের অংশটি ভাঙতে প্রায় ৩০কোটি টাকা খরচা হবে। আর পূর্ত দফতরের অ্যাপ্রোচ রোডের অংশটি ভাঙতে খরচ প্রায় ২কোটি টাকার কাছাকাছি পৌঁছবে।

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...