Monday, June 15, 2026

বাংলাই পথ দেখায়! CAA বিরোধিতায় এবার মমতার পথেই হাঁটল এই রাজ্য

Date:

Share post:

বাংলা আজ যেটা ভাবে, গোটা ভারত আগামীতে সেটা মানে। ফের একবার প্রমাণ হলো বাংলাই পথ দেখায়। CAA ও NRC বিরোধিতায় এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটল সিপিআই(এম) পরিচালিত কেরল সরকারও। পশ্চিমবঙ্গের মতই সংশোধিত নাগরিক আইনের বিরোধিতা করে জনগণনা (NPR) স্থগিতের নির্দেশ দিল পিনারাই বিজয়ন সরকার।

কেরল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রের নয়া সংশোধিত নাগরিকত্ব আইন অসাংবিধানিক। এই নাগরিকত্ব আইন মেনে নিলে জনগণনায় সুবিচার হবে না। তাই আপাতত এই পদ্ধতি বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যেই কেরলের বেশ কিছু অঞ্চলে এই আইনের বিরোধিতা করে বিক্ষোভ দেখান হয়।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মতে, নয়া এই আইন মেনে নিতে পারছে না কেরলের মানুষ। তাই এই আইন মানবে না রাজ্য সরকারও। আইনটি দেশবাসীর মধ্যে বিভেদ তৈরি করছে। এই অবস্থায় জনগণনা হলে তা আরও বিদ্বেষ ছড়াবে রাজ্যবাসীর মনে। ফলে, এই জনগণনাও তাঁর চোখে অসংবিধানিক। এই জনগণনা করা হবে না।

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...