Tuesday, April 7, 2026

নির্বোধের মতো বলছেন! দিলীপকে পার্থর কটাক্ষ

Date:

Share post:

দিলীপ ঘোষকে অবোধ, নির্বোধ বলে বিতর্ক উস্কে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মন্তব্যের লড়াই শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্য বিজেপি সভাপতির। আর সে নিয়ে বিস্তর চাপান-উতোর।

আন্দোলনকারীদের ওপর গুলি চালানো নিয়ে দিলীপ ঘোষের স্পষ্ট কথা, যারা দেশের সম্পত্তি, মানুষের সম্পত্তি নষ্ট করছে তাদের ওপর গুলি চালানো হবে না তো রসগোল্লা ছোড়া হবে! পুলিশ যা করছে ঠিক করছে। যে যেখানেই থাকুক, যার সরকার যেখানেই থাকুক, তা সে অসম, দিল্লি, উত্তরপ্রদেশ বা বাংলা যেখানেই হোক, পুলিশের ভূমিকা এই রকমই হওয়া উচিত। পাল্টা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওদের মন্ত্রী এ কথা বলছে তো ঘোষবাবু তো বলবেনই। কী বলব! অবোধ না নির্বোধ। দেশের মানুষ এদের ক্ষমা করবে না। এভাবে মানুষকে খুন করে প্রতিবাদ বন্ধ করা যায়! বিজেপির শেষযাত্রা শুরু হয়েছে। সামনের দিনেই সেটা প্রমাণ হবে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...