Friday, June 19, 2026

কৃষকদের ঋণ মকুব করলেন উদ্ধব ঠাকরে

Date:

Share post:

এক মাসও হয়নি মুখ্যমন্ত্রী হয়েছেন৷ তার মধ্যেই মহারাষ্ট্রের কৃষকদের ঋণ মকুব করে দিলেন উদ্ধব ঠাকরে৷ সরকার। কৃষিকাজের জন্য 2019 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত যাঁরা 2 লক্ষ টাকাপর্যন্ত ঋণ নিয়েছেন, তাঁদের সবাইকেই এই ছাড় দেওয়া হচ্ছে বলে ঠাকরে জানিয়েছেন৷ শনিবার মহারাষ্ট্র বিধানসভায় শীতকালীন অধিবেশনের শেষ দিনে ‘মহাত্মা জ্যোতিরাও ফুলে লোন ওয়েভার স্কিম’-এর আওতায় কৃষকদের ঋণ মকুব ঘোষণা হয়। বিধানসভায় উদ্ধব ঠাকরে বলেন, ‘‘এ বছর 30 সেপ্টেম্বর পর্যন্ত যাঁরা ঋণ নিয়েছেন, তা মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মাফ করে দেওয়া হবে।’’ এ জন্য সরকারি অফিসের সামনে কৃষকদের লাইন দিতে হবে না৷ কোনও আবেদনও করতে হবে না, জানিয়েছেন উদ্ধব। তিনি বলেন, প্রতিটি জেলায় মুখ্যমন্ত্রীর দফতরের ছোট ইউনিট চালু করা হবে। সেখানেই ঋণ মকুব সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে পারবেন তাঁরা।

Related articles

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...