Thursday, June 25, 2026

বিল না পড়ে মন্তব্য করা ঠিক না, সিএএ ইস্যুতে বললেন মহারাজ

Date:

Share post:

ক’দিন ধরেই মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের পোস্ট ঘিরে চলছিল নানা জল্পনা এবং বিতর্ক। সেই বিতর্ক সামলেছেন মহারাজ নিজেই। এবার সিএএ নিয়ে একটু সতর্ক ভাবেই মন্তব্য করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিন সংবাদমাধ্যমকে সিএএ নিয়ে সৌরভ বলেন, “আমার বার্তা হল, শান্তি বজায় রাখুন। আমি এই রাজনৈতিক ইস্যুর মধ্যে ঢুকব না কারণ, আমি এই বিল পড়িনি। আমি মনে করিনা এই ভাবে না বুঝে কোনও মন্তব্য করে দেওয়া ঠিক। কিন্তু আমি চাই শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক। এই ব্যাপারে সংশ্লিষ্ট মানুষেরা আছেন কথা বলার জন্য। আমার কাছে সকলের ভাল থাকাটাই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন-ফের জামিনের আবেদন খারিজ ইন্দ্রানী মুখোপাধ্যায়ের

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...