Wednesday, June 24, 2026

শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, কেন জানেন ?

Date:

Share post:

কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের বিরুদ্ধে তিরুবনন্তপুরমের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল। তাঁর বিতর্কিত উপন্যাস ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল’ নিয়ে মূলত অভিযোগ। যদিও গত সপ্তাহেই সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। যে উপন্যাসটি নিয়ে বিতর্ক সেটি ৩০ বছর আগে তিনি লিখেছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বইয়ের একটি অংশে ‘নায়ার’ মহিলাদের তিনি অবমাননা করেছেন।

শনিবার শুনানির দিন ধার্য থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, আদালতের জারি করা সমনে শুধুমাত্র সময় উল্লেখ করা ছিল, তারিখ উল্লেখ ছিল ‌না। তাই তিনি হাজিরা দিতে পারেন নি। তাঁর এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৯৮৯ সালে।স্বাধীনতা পরবর্তী প্রথম ৩০ বছরের সময়কে উপন্যাসে পৌরাণিক কাহিনীর আদলে তিনি তুলে ধরেছিলেন। ২০১৮ সালে প্রকাশিত তাঁর দুই নন ফিকশন বই ‘হোয়াই আই অ্যাম এ হিন্দু’ ও ‘দ্য প্যারাডক্সিকাল প্রাইম মিনিস্টার’ বেস্ট সেলার হয়েছিল।কূটনীতিক থেকে রাজনীতিক হলেও তাঁর সাহিত্য প্রেমই এবার তাঁকে বিপাকে ফেলল বলে মনে করছেন ওয়াকিবহলমহল।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব ট্যুইটে দিলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...