Saturday, June 20, 2026

নাড্ডার মিছিলে শোভনকে হাজির করানোর মরিয়া চেষ্টা চলছে বিজেপি-তরফে

Date:

Share post:

নাগরিকত্ব আইনের সমর্থনে সোমবার কলকাতায় বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডার মিছিলে হাঁটবেন৷ আর সেই মিছিলে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে হাজির করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব৷
শনিবার সকাল থেকেই বিজেপির নেতৃত্বের ফোন পেতে শুরু করেছেন শোভন ও বৈশাখী। বঙ্গ- বিজেপি সূত্রের খবর, রাজ্যস্তরের নেতারা তো বটেই, কয়েকজন কেন্দ্রীয় নেতাও ইতিমধ্যেই ফোন করেছেন শোভন এবং বৈশাখীকে৷
রাজ্যের তিন বিধানসভা আসনে উপনির্বাচনে বিজেপি লজ্জাজনকভাবে হারার পরেই বিজেপির সর্বভারতীয় সহকারী সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, শোভনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন৷ সে সময় শিবপ্রকাশ-শোভনের বৈঠকও হয়। কিন্তু কেউই জানাননি কেন এই বৈঠক হলো? কিন্তু সেই বৈঠকের পরেও শোভন বা বৈশাখীকে বিজেপির পক্ষে নামতে দেখা যায়নি।
গেরুয়া-অন্দরের খবর,
শনি ও রবিবার বিজেপির একাধিক নেতা বার বার ফোন করেছেন শোভন-বৈশাখীকে৷ বৈশাখী ফোনের কথা স্বীকারও করেছেন। বৈশাখী সংবাদমাধ্যমে জানিয়েছেন, “ফোনে বলেছি, মিছিলে আমি যাবো না৷ আমি রাজনীতি থেকে দূরে থাকতে চাই। বার বার সম্মানহানি ঘটানো হয়েছে। তৃণমূল বা বিজেপি, কারও সঙ্গেই থাকতে চাই না।” বৈশাখী একইসঙ্গে জানিয়েছেন, “শোভন চট্টোপাধ্যায় তাঁর রাজনৈতিক সিদ্ধান্ত নিজেই নেন। আমি সে সব জানিনা।” তবে বৈশাখী মিছিলে যাবেন না, তাই সোমবার নাড্ডার মিছিলে শোভনকেও দেখা যাবে কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছে তৃণমূল এবং বিজেপির অন্দরে৷

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...