Monday, April 6, 2026

নিউইয়র্কে হদিশ মিলল ৩৮ কোটি ৫০ লক্ষ বছরের পুরনো জঙ্গলের !

Date:

Share post:

৩৮ কোটি ৫০ লক্ষ বছরের পুরনো জঙ্গলের হদিশ মিলল। নিউইয়র্কের স্টেট মিউজিয়ামের সদস্য ক্রিস্টোফার বেরি প্রথম এটির হদিশ পান। কায়রোর বিশাল গহ্বরের মধ্যে গাছের শিকড়ের ছাপ দেখতে পান তিনি। তাঁর কথা শুনে মাটি পরীক্ষা করেন বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্সের গবেষকরা।এরপরই কায়রোর এই জীবাশ্মর মাধ্যমে নতুন দিগন্তের খোঁজ মেলে।নিউ ইয়র্কের গিলবোয়ায় যে জীবাশ্ম মিলেছিল সেটি আনুমানিক ২০ কোটি বছরের পুরনো ছিল বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। ওই বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রের তথ্য বলছে, সেই সময়ে সবুজের পরিমাণ বেশি থাকায় বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম ছিল। তাতে ঠান্ডা বেড়ে যাওয়ায় বিলুপ্ত হয় এই অরণ্য।
এখন বিজ্ঞানীরা বলছেন, এখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এমন ভাবে বাড়ছে বা উষ্ণায়ন হচ্ছে, যার ফলে সবুজ যথেচ্ছভাবে ধ্বংস হচ্ছে। তাঁরা গবেষণা করে দেখেছেন ডায়নোসর আসার ১৪ কোটি বছর আগে এই অরণ্যের অস্তিত্ব ছিল। তবে গাছের চরিত্র বদলালেও গিলবোয়ার অরণ্যের গাছের সঙ্গে কায়রোর এই অরণ্যের গাছের মৌলিক সামান্য পার্থক্য রয়েছে। অবশ্য এই গাছের মাধ্যমে সেই সময়কার প্রকৃতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় বলে জানিয়েছেন গবেষকরা।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...