Monday, April 6, 2026

আসানসোলে লাইনচ্যুত ব্ল্যাকডায়মন্ড এক্সপ্রেস

Date:

Share post:

সকাল থেকে আকাশের মুখ ভার। শীতের কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় ট্রেন চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে বেশ কিছু দুরপাল্লার ট্রেন দেরিতে হলেও হাওড়া স্টেশন ছাড়ে। রবিবার ধানবাদের উদ্দেশে হাওড়া থেকে রওনা দেয় ব্ল্যাকডায়মন্ড এক্সপ্রেস। আসানসোলে ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচেন যাত্রীরা। এর জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...