Tuesday, April 7, 2026

“সংবিধান অনুসারে হিন্দি আমাদের ভাষা”, ফের তুমুল বিতর্কে জড়ালেন রাজ্যপাল

Date:

Share post:

রাজ্যের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত চলছে। রাজ্যপাল জগদীপ ধনখড় কখনও যাদবপুর নিয়ে, কখনও বিধানসভা পরিদর্শন নিয়ে, কখনও অন্য কোনও ইস্যুতে শাসক দল বা মুখ্যমন্ত্রী অথবা রাজ্য সরকারের সঙ্গে বিবাদ- বিতর্কে জড়িয়েছেন। বিতর্ক সৃষ্টি করেই তিনি কার্যত প্রচারের আলোয়৷

আর এবার সরাসরি হিন্দি ভাষা নিয়েই সওয়ালে নেমে পড়লেন রাজ্যপাল। এই সওয়ালের কারন হিসাবে তিনি উল্লেখ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ট্যুইটের প্রসঙ্গ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে দিনকয়েক আগে একটি চিঠি লিখেছিলেন রাজ্যপাল। রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য রাজ্যপাল
ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী যদিও সেই ডাকে যাননি। মুখ্যমন্ত্রীকে লেখা সেই চিঠিটি রাজ্যপালের লেটারহেডেই লেখা ছিলো। আর সেই লেটারহেডে রাজ্যপালের পরিচয় লিখতে যে দুটি ভাষা ব্যবহার করা হয়েছে তার একটি ইংরেজি এবং অপরটি হিন্দি। সেই চিঠি এবং লেটারহেড নিয়ে সেদিনই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ট্যুইটে লেখেন, “আপনি পশ্চিমবঙ্গের সম্মানীয় রাজ্যপাল। কিন্তু আপনার লেটারহেডে হিন্দি বা ইংরেজির স্থান থাকলেও বাংলার কোনও জায়গাই নেই। যদি আপনার সাহায্যে লাগে, তাই বাংলায় অনুবাদ করে দিলাম। রাজ্যপাল, পশ্চিমবঙ্গ।’

ফেঁসেছেন বুঝে তড়িঘড়ি অভিষেকের ট্যুইটের উত্তরে সেদিনই রাজ্যপাল ধনখড় লেখেন, “খুব ভালো পরামর্শ। খুব তাড়াতাড়ি এই বিষয়টি শুধরে নেওয়া হবে। ইতিমধ্যেই আমন্ত্রণের মতো নানা ক্ষেত্রে এই বিষয়টি শুধরে নেওয়া হয়েছে। ধন্যবাদ।”

রবিবার বনহুগলিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখান তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন করা হয়। আর তখনই রাজ্যপাল স্পষ্টভাবে হিন্দিভাষার পক্ষেই সওয়াল করে বলেন, “সংবিধানে বলা হয়েছে হিন্দিই আমাদের ভাষা। তাই ইংরেজির পাশপাশি হিন্দিতেও কথা বলার জন্য নিরন্তন প্রয়াস চালানো উচিত। সংবিধান অনুযায়ী হিন্দি আমাদের ভাষা।”

আর এখান থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক, নতুন সংঘাত৷ বিজেপি সারা দেশের ওপর জোর করে হিন্দি চাপাতে চাইছে বলে গুরুতর অভিযোগ আছেই৷ সেখানে হিন্দি নিয়ে রবিবার রাজ্যপাল এভাবে সওয়াল করায় এই বিতর্ক আরও জোরদারই হতে চলেছে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা ৷

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...