Wednesday, April 1, 2026

যাদবপুরে আচার্য পৌঁছতেই কালোপতাকা-গো ব্যাক স্লোগান

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোর্ট বৈঠকে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। দুপুর দুটো নাগাদ বিশ্ববিদ্যালে পৌঁছন তিনি। কিন্তু বৈঠকের থেকে অনেক দূরেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়া এবং শিক্ষাকর্মীদের একাংশ। রাজ্যপালকে কালোপতাকা দেখাচ্ছেন ও গো ব্যাক স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। জগদীপ ধনকড় যে সোমবার বৈঠকে যাবেন, সেটা আগেই রাজভবনের তরফে সরকারকে জানানো হয়েছিল। রাজ্যপালের সঙ্গে রয়েছে তাঁর নিরাপত্তা রক্ষীরাও। কিন্তু তারপরেও গাড়ি থেকে নামতে পারছেন না রাজ্যপাল। বিক্ষোভকারীদের পক্ষ থেকে তাঁকে ধিক্কার জানানো হচ্ছে। অরবিন্দ ভবনের সামনেই গাড়ির মধ্যে বসে রয়েছেন রাজ্যপাল। ঠিক এই জায়গাতেই কয়েকমাস আগে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পড়ুয়ার।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...