Tuesday, April 7, 2026

ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্ভবত হেমন্ত সোরেন, চিনে নিন তাঁকে

Date:

Share post:

ঝাড়খণ্ডের নির্বাচনী ফল বলছে, বিজেপিকে পিছনের বেঞ্চে পাঠিয়ে সরকার গঠন করছে তিন দলের জোট এবং মুখ্যমন্ত্রী পদে বসছেন হেমন্ত সোরেন। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এটা মোটামুটি নিশ্চিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেনই ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। কে এই হেমন্ত সোরেন ?

🔘 প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আদিবাসী নেতা শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন৷

🔘 ঝাড়খণ্ডের রামগড় জেলার নেমরা গ্রামে ১৯৮৫ সালের ১০ আগস্ট জন্ম হেমন্ত সোরেনের।

🔘 ২০০৫-এর বিধানসভা নির্বাচনে দুমকা আসন থেকে প্রথমবার ভোটে দাঁড়ান হেমন্ত। তাঁর দলেরই বিদ্রোহী নেতা স্টিফেন মারাণ্ডির কাছে প্রথম নির্বাচনে হেরে যান হেমন্ত।

🔘 ২০০৯-এর ২৪ জুন থেকে ২০১০-এর ৪ জানুয়ারি পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন হেমন্ত সোরেন।

🔘 ২০১০-এর সেপ্টেম্বরে অর্জুন মুণ্ডার নেতৃত্বে BJP, JMM, JDU, AJSU দলের জোট সরকারে উপ-মুখ্যমন্ত্রী পদে ছিলেন হেমন্ত সোরেন।

🔘 ২০১৩ সালে হেমন্ত ঝাড়খণ্ডের সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি।

🔘 হেমন্তকে মুখ্যমন্ত্রী পদে প্রোজেক্ট করেই এবার ভোটে জোট করেছিলো JMM, RJD এবং কংগ্রেস।

🔘 হেমন্ত সোরেন-ই সম্ভবত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন৷

আরও পড়ুন-CAA বিরুদ্ধে প্রতিবাদ, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করলেন কৃতী ছাত্রী

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...