Sunday, June 21, 2026

ফিকে গেরুয়া, ঝাড়খণ্ডে উৎসবে সামিল কংগ্রেস-জেএমএম

Date:

Share post:

পালা বদলের স্পষ্ট ইঙ্গিত ঝাড়খণ্ডে। বেলা গড়াতেই গেরুয়া রং ফিকে হচ্ছে রাজ্যে। বিজেপির থেকে বেশ খানিকটা এগিয়ে কংগ্রেস, জেএমএম ও আরজেডি জোট। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১টি। ম্যাজিক ফিগার ৪১। এই মুহূর্তে ৪১টি আসনে এগিয়ে রয়েছেন জোট প্রার্থীরা। তবে, এই ফল সামনে আসতেই বিভিন্ন জায়গাতেই উৎসবে মেতে উঠেছেন কংগ্রেস ও জেএমএম সমর্থকরা। প্রথম থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনের লড়াইয়ে নামে। সেই মতোই এবার তিনিই মুখ্যমন্ত্রী হবেন বলে আশা জেএমএম কর্মী-সমর্থকদের।


এ বার ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় বিজেপির থেকে এগিয়ে ছিল কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটই। এর আগে, শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ায় মহারাষ্ট্র হাতছাড়া হয়েছে বিজেপির। এবার, ঝাড়খণ্ডেরও ম্যাজিক ফিগার ছুঁতে না পারলে, পর পর বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবিতে চিন্তার ভাঁজ বিজেপির কপালে।

Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...