Saturday, June 13, 2026

বেনজির ! অমিত শাহর DNA পরীক্ষার দাবি জানালো SFI

Date:

Share post:

সিপিএমের ছাত্র সংগঠন SFI এবার ‘ভয়ঙ্কর’ দাবি তুলেছে৷ সংগঠনের সভাপতি প্রতিকুর রহমানের বক্তব্য, ‘ইরান থেকে নাদির শাহ ভারত লুঠ করতে এসেছিলেন৷ এখন তাঁর নাতির নাতি তাঁর নাতি অমিত শাহ ভারতের ঐক্য লুঠ করছেন। আমরা অমিত শাহর DNA পরীক্ষা করে দেখতে চাই যে সত্যিই নাদির শাহর সঙ্গে অমিত শাহর কোনও রক্তের সম্পর্ক আছে কি না?” সোমবার রাণি রাসমণি রোডে বাম ছাত্র সংগঠনগুলির কর্মসূচি ছিল। সেখানেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানানোর সময় একথা বলেন প্রতিকুর৷ DNA পরীক্ষা করার এই দাবির ব্যাখ্যাও দিয়েছেন SFI-এর রাজ্য সভাপতি৷ বলেছেন, “অমিত শাহ আমাদের নাগরিকত্ব পরীক্ষা করতে চাইছেন। অনুপ্রবেশকারী বলে দেশ থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন। আমরা এই দেশেরই নাগরিক। অমিত শাহকে কেন তার প্রমাণ দিতে যাবো ? আমরা এই দেশে ছিলাম, আছি, থাকব। তার আগে উনি ভারতীয় কিনা তার প্রমাণ দিক। ওঁনার পূর্বপুরুষ সত্যিই

ইরান থেকে আসা নাদির শাহ কীনা তার প্রমান দিক। আমরা তো নাদির শাহের সঙ্গে অমিত শাহের শাহের কার্যকলাপের অনেক মিল দেখতে পাচ্ছি। সেই সন্দেহ দূর করার জন্য DNA পরীক্ষাই তো একমাত্র বিকল্প ৷”
পাশাপাশি NRC বা CAA-র বিরুদ্ধে লাগাতার আন্দোলনেরও সিদ্ধান্ত নিয়েছে বামছাত্ররা। ৮ জানুয়ারি ধর্মঘটের লাগাতর প্রচার চালাবেন তাঁরা।

ওদিকে, বামেদের জোটসঙ্গী কংগ্রেসও এই আন্দোলনে যোগ দিচ্ছে বলে এদিনই জানিয়েছে৷ আগামী ২৭ ডিসেম্বর সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত বামেদের সঙ্গে মিছিলে হাঁটবে কংগ্রেস। এদিনের কর্মসূচিতে কংগ্রেসের ছাত্র সংগঠনও উপস্থিত ছিলো। ৮ জানুয়ারির ধর্মঘটের দিনই বাম-ছাত্ররা ছাত্র ধর্মঘট ডেকেছে৷ সেই ছাত্র ধর্মঘটকে সমর্থন করার কথা ঘোঘণাও করছে কংগ্রেসের ছাত্র-শাখা ছাত্র পরিষদ।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...