Wednesday, April 8, 2026

NRC-CAA বিরোধিতায় এবার পড়ুয়াদের সঙ্গে পথে নামলেন প্রেসিডেন্সির অধ্যাপকরাও

Date:

Share post:

যতদিন যাচ্ছে গোটা দেশের মতো এই রাজ্যেও NRC এবং কেন্দ্রের নয়া নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর বিরুদ্ধে পথে নামছে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। ধারাবাহিকভাবে আন্দোলনে পথে নেমেছে ছাত্র সমাজও। এদিন ফের NRC-CAA বিরোধিতায় পথে নামে প্রেসিডেন্সি বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কিন্তু এদিন পড়ুয়ারা একা নয়, তাঁদের অধ্যাপক-অধ্যাপিকারাও পা মিলিয়েছে এই মিছিলে।

অধ্যাপকদের বক্তব্য, কেন্দ্রের ফ্যাসিবাদী সরকার ও শাসক দল বিজেপির দেশ বিভাজনের বিরুদ্ধে আর চুপ করে বসে থাকা যায় না। ভারতের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা করা শিক্ষক মহলের দায়িত্ব ও কর্তব্য-এর মধ্যে পড়ে। তাই তাঁরা পথে নেমেছেন।

পাশপাশি তাঁরা জানান, ডিরোজিও এই প্রেসিডেন্সি কলেজ থেকেই একদিন সবাইকে একজোট হয়ে থাকার ডাক দিয়েছিলেন। প্রেসিডেন্সি চিরকাল অন্যায়ের বিরুদ্ধে পথ দেখায়।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...