Friday, June 26, 2026

আলিগড়কাণ্ডের তথ্য ফাঁস, পুলিশই ছুড়েছিল গ্রেনেড, তুলেছিল জয়শ্রীরাম স্লোগান!

Date:

Share post:

যোগী আদিত্যনাথের পুলিশের আসল চরিত্র বেরিয়ে এল আলিগড়ের ঘটনার অন্তর্তদন্তে। ফাঁস হয়ে গেল চক্রান্ত করে পড়ুয়াদের  ফাঁসানোর চক্রান্ত।
পুলিশই জয়শ্রীরাম স্লোগান দিয়ে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছিল সেদিন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। তদন্ত কমিটির রিপোর্টে যে তথ্য উঠে এলো, সে নিয়ে ফের তৈরি হলো চাঞ্চল্য, বিতর্ক, বিরোধীদের নিশানা।

গত ১৫ডিসেম্বর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার প্রতিবাদে সরব হয়েছিল আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। পড়ুয়া বিক্ষোভ সামাল দিতে পুলিশ নৃশংস তাণ্ডব চালায়। সমালোচনায় পড়ে ঘটনার তদন্তের জন্য ১৩জনের কমিটি তৈরি করা হয়। সেই কমিটির রিপোর্ট থেকেই এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

এই কমিটিতে ছিলেন শিক্ষাবিদ নন্দিনী সুন্দর, সমাজকর্মী জন দয়াল, নাতাশা ভাদওয়ার, প্রাক্তন আইএএস হর্ষ মান্দার। ঘটনার দশ দিনের মাথায় কমিটির রিপোর্ট বলছে, পুলিশ শুধু জয়শ্রীরাম আওয়াজ তোলেনি, বিশ্ববিদ্যালয় চত্বরে শব্দ গ্রেনেড ফাটিয়ে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করেছিল। এক পড়ুয়া টিয়ার গ্যাসের সেল ভেবে সেই গ্রেনেড হাতে তুলে নিলে তা ফেটে যায় তার হাতে। পরে বাদ যায় পড়ুয়ার হাত। পুলিশই জয়শ্রীরাম স্লোগান তুলে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছিল। তাদের স্কুটার, বাইকে আগুন লাগিয়ে দিয়েছিল। এসবই ঘটেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে।।অথচ তাঁরা ছিলেন নির্বাক। পড়ুয়াদের রক্ষা করতে কোনও পদক্ষেপই করেনি। তদন্ত কমিটি বলছে, সেদিন মানবাধিকার লঙ্ঘন করেছিল পুলিশ আর সঙ্গ দিয়েছিল র‍্যাফও।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...