Sunday, June 14, 2026

দশকের সেরা বোলার অশ্বিনের প্রশংসা করে সৌরভ কার্যত বুঝিয়ে দিলেন অবিচার হচ্ছে

Date:

Share post:

অনেকটা কাব্যে উপেক্ষিতর মতো অবস্থা ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রণ অশ্বিনের। বিরাট বাহিনীর কাছে কিছুটা হলেও যে যথাযথ দাম পাচ্ছেন না অশ্বিন, তা ঘুরিয়ে সামনে এনে দিয়েছেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এক দর্শকের সর্বাধিক উইকেট নিয়েছেন ভারতের স্পিনার অশ্বিন ৫৬৪টি। আইসিসি অশ্বিনকে দশকের সেরা বোলার বলার পরই সৌরভের ট্যুইট, দেশকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট দিয়েছেন অশ্বিন। দুর্দান্ত কৃতিত্ব। কিছু কৃতিত্ব থাকে যা কখনও আলোচনায় আসে না নজরের বাইরে থেকে যায়। চহ্বাল, চাহার, কুলদীপের প্রেমে ভারতীয় দল যে অশ্বিনকে অন্যায়ভাবে একদিন ও টি-২০ ম্যাচের বাইরে রেখেছে, তা অনেকেই মনে করেন। অনেক সময় টেস্টেও বাদ পড়ছেন জাদেজাকে সামনে রেখে। সৌরভ সম্ভবত অশ্বিনের প্রশংসা করে বুঝিয়ে দিলেন, নির্বাচকদের এবার অশ্বিনের দিকে তাকানোর সময় হয়েছে।

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...