Monday, April 6, 2026

জাঁকিয়ে শীত পড়তে চলেছে কলকাতা-রাজ্যে, হাড়কাঁপানো শীত টের পাবেন শহরবাসী

Date:

Share post:

বড়দিনের রাতে কাঁপতে চলছে শহরবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, নতুন বছরের শুরু পর্যন্ত বজায় থাকবে শীত। পরিসংখ্যান অনুযায়ী পারদ চড়লেও শীতের কনকনে ভাব কমবে না। বরং আরও বেশ কয়েকদিন হাড়কাঁপানো শীত টের পাবেন শহরবাসী। আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ফের জাঁকিয়ে শীত পড়বে বলেই মত আবহবিদদের।

পাশাপাশি মেঘলা আকাশ এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভোরের দিকে প্রায় প্রতিদিনই ঘন কুয়াশা দেখা যাচ্ছে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেও উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চল থেকে হিমশীতল হাওয়া ভূ-খণ্ডে প্রবেশের পথে সামান্য বাধা হয়ে দাঁড়িয়েছে এই ঘন কুয়াশা। তবে তাতে ঠান্ডা বাঁধ মানবে না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন-জইশ জঙ্গিদের হামলার ছক অযোধ্যায়! রিপোর্ট গোয়েন্দাদের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...