Sunday, June 14, 2026

শিবুপুত্র হেমন্তর কটাক্ষ বিজেপিকে : সিংহের বাচ্চা সিংহই হয়

Date:

Share post:

বিজেপি খোঁচা দিয়েছিল পরিবারতন্ত্রের রাজনীতি নিয়ে। আর ঝাড়খণ্ডে ক্ষমতায় এসে সেই বিজেপিকে পাল্টা তোপ দাগলেন শিবু সোরেনপুত্র ভাবী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বললেন সিংহের বাচ্চা সিংহই হয়। বিগত পাঁচ বছরে রাজ্যের মানুষকে দুর্দশায় ফেলেছে বিজেপি। তারই জবাব দেওয়া হয়েছে ব্যালটে। সেইসঙ্গে নোটবন্দি, এনআরসি, সিএএ যে মানুষ মেনে নিতে পারেনি সে প্রসঙ্গ উত্থাপন করে হেমন্ত বলেছেন, শুধু মুসলিম নন অন্য ধর্মের মানুষও আজ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

বিজেপিকে আক্রমণ করে হেমন্ত বলেন বিজেপির এক একটা পদক্ষেপ মানুষকে মারছে। প্রথমে নোটবন্দি। লাইনে দাঁড়িয়ে বহু মানুষ মারা গেলেন। এবার এনআরসি-সিএএ। আবার মানুষকে লাইনে দাঁড় করানোর চক্রান্ত। আবার মৃত্যুর সম্ভাবনা। খেটে খাওয়া শ্রমিক-কৃষক কাজ ছেড়ে লাইনে দাঁড়াবেন? মানুষ ভোটেই তার জবাব দেবে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...